বিজন কুমার বিশ্বাস:
আরাকান আর্মির সশস্ত্র আক্রমণের মুখে প্রাণের ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ বিভিন্ন সংস্থার ৩৩০ জনকে হস্তান্তর করা হয়েছে সফল ভাবে।
পালিয়ে আসার ১১ দিন পর বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকালে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাট থেকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ৩৩০ জনকে।
বিজিবির কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ অং ক্যও মোয়েসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
বিজিপি সহ অন্য সংস্থার ৩৩০ জন কে গ্রহণ করতে মিয়ানমারের বিজিপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে পৌঁছায়।
Leave a Reply