1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

নাইক্ষ্যংছড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১মিনিটে সকল সরকারি, আধা সরকারি,স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ,বিভিন্ন সংগঠন, সংস্থাসমূহ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ভাষা শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবের মিলনায়তনে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মংলা ওয়কই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার ইনামুল হক, উপজেলা শিক্ষাঅফিসার ত্রিরতন চাকমা, ঊপজেলা প্রাণ সম্পাদ কর্মকর্তা প্রবীর দেব,উপজেলা সহকারী শিক্ষাঅফিসার আক্তার উদ্দিন,উপজেলা প্রকৌশলী নজুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক প্রমুখ। পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নান্দনিক হাতে লেখা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন শহিদ ভাষা সৈনিকদের বিদেহী আত্মার মাগফেরাত,ভাষা সৈনিকদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির কামনা করে উপজেলাধীন সকল মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost