1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

আধুনগরে দারুল হিক্‌মায় ভাষা দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু,
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণার দারুল হিক্‌মা আল-ইসলমিয়া কিন্ডার গার্ডেনের দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

২১ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, জাতীয় পতাকা উত্তোলন ও ২২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে দারুল হিক্‌মা আল-ইসলমিয়া কিন্ডার গার্ডেনের ক্লাসরুমে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হয়।

হারুনুর রশিদ ও সর‌ওয়ার কামালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন।

আধুনগর আল-হিকমা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলহাজ্ব মোঃ এন্তেজার হোসাইন, সেক্রেটারি লিয়াকত, ক্রীড়া সম্পাদক খোরশেদ, সদস্য আমিনুল এহেছান, ব্যবসায়ী রিদওয়ানুল হক রুবেল, চুনতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুচ্ছফা সহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এসময় বক্তারা বলেন, গ্রামীন জনপদে এই অবহেলিত স্কুল শিক্ষার মানদন্ড বজায় রেখে কার্যক্রম ভূমিকা পালন করছে।

দুই দিনব্যাপী স্কুলের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ১২০ জন বিজয়ী ছাত্র-ছাত্রীকে পুরষ্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost