1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনায় অস্ত্র ও গোলাবারুদ মজুদ, আটক ৪

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৬ বার

বিজন কুমার বিশ্বাস:

থামানো যাচ্ছে না রোহিঙ্গাদের নাশকতা। একেরপর এক হত্য, ছিনতাই সহ অস্ত্রবাজি। ইতিমধ্যে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সহ আসে পাশের এলাকায় রোহিঙ্গারা নানান নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড জরিয়ে পরছে।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনায় অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান নেওয়া মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ৪ সক্রীয় সন্ত্রাসীকে আটক করেছে কক্সবাজার এপিবিএন।

গত বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জামতলি রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-ই/৫ এ অভিযান চালিয়ে ৪ আরসা সদস্য কে গ্রেপ্তার করে।
আটককৃতরা হলেন, মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। এরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এবং আরসার শীর্ষ সক্রীয় সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন এর পক্ষ থেকে।
এসময় ৪ আরসা সদস্য সহ উদ্ধার করা হয়, ৫ টি ওয়ান শুটারগান, ১ টি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩ টি হাতের তৈরি গ্রেনেড, ৩ টি বড় পটকা, ১ টি ওয়াকি-টকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি এবং ২ টি লোহার ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আমির জাফর।
মো. আমির জাফর বলেন, গোয়েন্দা তথ্য ছিল আরসা সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার উদ্দেশ্যে ক্যাম্প-১৫তে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ-গ্রেনেডসহ অবস্থান করছে। এপিবিএনের একটি দল রাতে ক্যাম্প এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ১০/১২ জন পালিয়ে গেলেও ৪ জনকে আটক করা হয়। পরে আটক আরসা সদস্যদের তথ্যানুসারে একটি ব্যাগ তল্লাশি করে তার ভেতর থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক আরসা সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে শিকার করেন, মুলত ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো।
এ ব্যাপারে উখিয়া থানায় আটকদের সোপর্দ ও আইনী ব্যবস্থা গ্রহণের জন্য
মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশ এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost