1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় সাংবাদিকের বাসায় চুরি

  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩১ বার

পেকুযা প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের গোঁয়াখালীতে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক রুপসী গ্রামের পেকুয়ার কর্মরত উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসাইন সুজনের বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন দ্রব্যাদি নিয়ে যায়। ২৩ ফেব্রæয়ারী দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ দিকে বাসায় চুরির ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত এজাহার পাঠানো হয়েছে। ২৪ ফেব্রæয়ারী শনিবার বিকেলে সাংবাদিক শাখাওয়াত হোসাইন সুজন বাদী হয়ে এ এজাহারটি পেকুয়া থানায় রুজু করা হয়। সুত্রে জানা গেছে, ওই দিন গভীর রাতে পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালীতে সাংবাদিক শাখাওয়াত হোসাইন সুজনের বসতবাড়িতে চোরের দল হানা দেয়। বাড়ির প্রধান ফটকের তালা কেটে ভিতরে প্রবেশ করে।
সাংবাদিক ও পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতি লি: এর সাধারন সম্পাদক শাখাওয়াত হোসাইন সুজন জানান, আমার বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। বাড়ির সামনের দরজায় তালা ছিল। বিল্ডিং বাড়ির ছাদ থেকে রড কেটে এনে তালাটি ভেঙ্গে ফেলে। তারা বাড়ির বৈদ্যুতিক বাল্বগুলি বিনষ্ট করে। এরপর হুক লাগিয়ে আমাদেরকে কক্ষের ভিতরে আটকিয়ে রাখে। তারা আমার এক অসহায় বোনের জমানো ১ লক্ষ ৪২ হাজার টাকা, ৮ আনা ও ৪ আনা ওজনের দুই জোড়া কানফুলসহ স্বর্ণালংকার, বাড়ির দামী দ্রব্যাদি চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে আমি অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত এজাহার দিয়েছে। পেকুয়া থানার কর্মরত ডিউটি অফিসার ও এস,আই শামসুদ্দিন জানান, সকালে বিষয়টি সাংবাদিক সাহেব ওসি মহোদয়কে মৌখিক জানিয়েছেন। তিনি বিকেলে এসে এজাহার দিয়ে গেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost