1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক শিক্ষা উপবৃত্তি, স্কুল ব্যাগ বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান মানোন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ‘সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে’ বুধবার(২৮ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টার সময় নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় বিজিবির হল রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ, সনদ, উপবৃত্তি, ও অসচ্ছল দুস্হ পাহাড়ি- বাঙ্গালী জনসাধারণ মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান এবং কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
বিজিবির প্রেস ব্রিফিং জানান, এ জোন এলাকায় বসবাসরত ৪০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকা হস্তান্তর,অত্র এলাকায় বসবাসরত ৪৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, আর্থিক অসচ্ছল ২৬ জন পাহাড়ি- বাঙ্গালি জনসাধারণের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান এবং নাইক্ষ্যংছড়ি জোন পরিচালিত এ এলাকার গরিব ও বেকার ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ৩ মাস ব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের নিকট সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ শেষে নতুন করে ১০ জন শিক্ষার্থীর সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়, যা পর্যায়ক্রমে চলমান থাকবে।
কক্সবাজার রিজিয়ন কমন্ডার,ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম উক্ত অনুষ্টানে উপস্থিত থেকে সনদ বিতরণ শিক্ষা উপবৃত্তি প্রদান, স্কুল ব্যাগ হস্তান্তর এবং আর্থিক অনুদান প্রদান করেন। এসময় নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো: সাহল আহমেদ , মেজর রাফি-উস-হাসান, অপস অফিসার ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সুবেদার মোজর বিজিবি সদস্যগণ,পাহাড়ি বাঙ্গালি ব্যাক্তিবর্গ,ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাংবাদিকবৃন্দ সহ সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ ও অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো: সাহল আহমেদ বলেন, এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost