তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার হাজী লাল মিয়ার ছেলে সিরাজুল ইসলামের ক্রয়কৃত ভোগ দখলীয় জায়গায় বাড়ী নির্মানে বাধা দিয়ে চাঁদা দাবি করছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে ভুসিরাজুল ইসলাম(৫৫) বাদী হয়ে একই এলাকার মৃত হাফেজ রফিক আহমদের ছেলে মহিউদ্দিন(৩৬) ও মৃত নজির আহমদের ছেলে জানে আলম(৫০) এবং আরো ৫/৬ জনকে বিবাদী করে লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
বাদী সিরাজুল ইসলাম জানান, বিগত ৩০ই জানুয়ারি ১৪ইং তারিখের ২৬০নং কবলা এবং ২২ই ফেব্রুয়ারি ১০ইং তারিখের ৫৬৩ নং কবলা মূলে আধুনগর এসআর অফিসের মাধ্যমে জনৈক ফৌজুল কবিরের কাছ থেকে আমার নামে ১৩ শতক জায়গা ক্রয় করে বর্তমানে আমি ভোগ দখলে স্থিত আছি। বিগত ২৭ই ফেব্রুয়ারি ২৪ইং তারিখে আমার ক্রয়কৃত জায়গায় বাড়ী নির্মান করতে গেলে দুর্বৃত্তরা বাড়ী নির্মানে বাধা দিয়ে চাঁদা দাবি করে। এই বিষয়ে আমি তাদের সাথে ঘরোয়া বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে স্থানীয় থানায় আফিসার ইনচার্জ বরাবরে একাট লিখিত অভিযোগ দায়ের করি। উক্ত অভিযোগের প্রেক্ষিতে থানা কর্তৃক কোন সুরহা না হওয়ায় তারা(বিবাদীগণ) আরো বেপরুয়া হয়ে উঠে এবং আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে। পরিশেষে আমি উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সঠিক বিচারের মাধ্যমে আমার বাড়ি নির্মাণের কাজে সহায়তা কামনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান জানান, আমি অভিযোগটি পেয়েছি। সুস্থ তদন্তের জন্য আমিরাবাদ ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply