1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী

  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার

এইচ এম রুহুল কাদের:
চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ (শেষ) ধাপের ভোট হবে ২৫ মে।

সব ঠিক থাকলে আগামী মার্চ মাসে ১১তারিখ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের তালিকায় চকরিয়া উপজেলাও রয়েছে। এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় রয়েছেন বর্তমান চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী।

জেসি চৌধুরীর স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, তার পিতার দিকে মুক্তিযুদ্ধা ও আওয়ামী পরিবারের সন্তান।আবার স্বামীর পরিবারের দিকেও আওয়ামী পরিবার পুত্র বধু। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্র জীবন থেকে দলের কঠিন দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে জীবন অতিবাহিত করেছে। জীবনের  ঝুকি নিয়ে সংগঠন এবং  তৃণমূল নেতা-কর্মীদের বুকে আঁকড়ে ধরে রাজনীতির মাঠে রয়েছে ।
তিনি তৃণমূল থেকে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে বর্তমানে চকরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।

জেসি চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে নারী উন্নয়ন ফোরামের সভাপতি হিসেবে তৃণমূলের অবহেলিত নারী,পিছিয়ে পড়া নারীদের জীবন-মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষন ও উন্নয়ন সামগ্রি দিয়ে অসংখ্য নারীদের ঘরে বসে আয়-রোজগারের সুযোগ করে দিয়েছেন।

জেসমিন হক(জেসি চৌধুরী) বলেন,আমি ছাত্ররাজনীতিসহ যুগ যুগ  ধরে রাজনীতি করে আসছি । কখনো দল থেকে কিছু চাইনি,দলের সিদ্ধান্ত বাহিরে কখনো পা রাখিনি । গত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের সমর্থন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যানে বিপুল ভোটে বিজয় হয়েছি। আমি সকল স্তরের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখবো । স্মার্ট বাংলাদেশ গঠন এবং আওয়ামীলীগ সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চকরিয়া উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব।প্রাণ প্রিয় চকরিয়া উপজেলাবাসীর দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।

জেসি চৌধুরীর পাঁচ বছর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে জাতীয় পর্যায়ে দুইবার, বিভাগীয় পর্যায়ে একবার, জেলা পর্যায়ে দুইবারসহ মোট পাঁচবার শ্রেষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উন্নয়ন ও সফলতার ধারাবাহিকতা রক্ষার জন্য চকরিয়াবাসীর পূনরায় সমর্থন ও দোয়া কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost