পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় এবার র্যাপিড ব্যাটেলিয়ন এ্যাকশন (র্যাবের) হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে উপকুলের শীর্ষ সন্ত্রাসী ও প্রায় দুই ডজন মামলার আসামী জয়নাল আবেদীন (৩৪)। ২ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় র্যাব-১৫ অভিযানিক দল তার কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ১ টি এলজি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন রাজাখালী ইউনিয়নের বামুলারপাড়ার রহমত উল্লাহর পুত্র বলে জানা গেছে। র্যাব-১৫ এর প্রেসনোট থেকে জানা গেছে, জয়নাল আবেদীন মাদক ব্যবসা ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন র্যাব গভীর রাতে রাজাখালী ইউনিয়নের বামুলারপাড়ার লবণ মাঠের টংঘর থেকে জয়নালকে আটক করা হয়। এ দিকে স্থানীয় সুত্রে জানা গেছে, জয়নাল আবেদীন একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পেকুয়া থানাসহ উপকূলের আরো একাধিক থানা ও কোর্টে প্রায় দুই ডজনেরও অধিক মামলা রয়েছে। ওই সব মামলার মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানাও আছে বলে নিশ্চিত হওয়া গেছে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, র্যাব বাদী হয়ে পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত জয়নালকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply