এইচ এম রুহুল কাদের:
চকরিয়া পৌর শহরের ৮নং ওয়ার্ডের কোচপাড়া স্টুডেন্ট ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত,চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মুজিবুল হক মুজিব প্রদত্ত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
(সোমবার)৪ই মার্চ বিকাল ৩টায় কোচপাড়া মিনি স্টেডিয়ামে ক্রীড়ামোদি দর্শকের মধ্যে দিয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ,বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহম্মদ সাওঃ
মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম,ব্যাংকার মোহাম্মদ হোসাইন,কাইছার হামিদসহ সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,খেলাধুলা মানে মনের প্রশান্তির জায়গা, খেলাধুলার মাধ্যমে একটি পর্যায় থেকে অন্য পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়। যুবক ও শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা এবং শৃঙ্খলাবোধ তৈরি হয়।
শিক্ষার্থীদের সুস্থ ও সাবলীল রাখতে নিয়মিত খেলাধুলা আয়োজন করার জন্য সবার সচেষ্ট হতে হবে।
Leave a Reply