1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় ৭ মার্চের সমাবেশে বক্তারা:বিভাজনকারীরা আ’লীগের শত্রু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৯৯ বার

পেকুয়া প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় ৭ মার্চের সমাবেশে আ’লীগ নেতারা বলেছেন-বিভাজনকারীরা দলের শত্রু। রাজনীতিতে মীরজাফরী ছিল, এখনো রয়েছে। পেকুয়ায় আ’লীগের ঐক্যতে ধস নামাতে একটি স্বার্থান্বেষী চক্র বিভাজনের পাঁয়তারায় লিপ্ত রয়েছে। আমরা দল ও দেশের স্বার্থে আহবান করছি আ’লীগকে সংঘটিত ও শক্তিশালী করতে হলে সকল ভেদাভেদ ভূলে দলের মূল স্রোতধারায় ফিরিয়ে আসতে হবে। বিভাজনকারীরা কখনো দল ও দেশের জন্য কিছুই করতে পারেনি। ১৯৭১ সালে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতিকে বঞ্চনা, শোষণ থেকে মুক্ত করা। ৭ মার্চ উপলক্ষে পেকুয়ায় আ’লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে ওই সমাবেশ হয়েছে। উপজেলা আ’লীগ সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বর্ষিয়ান আ’লীগ নেতা কামাল হোসেন, মোহাম্মদ হোসেন বিএ, নুরুল আজিম চৌধুরী, এটিএম বখতেয়ার উদ্দিন চৌধুরী, মো: খাইরুল এনাম, এম, আজম খান, তৌহিদুল ইসলাম তোহা, নাছির উদ্দিন, এইচ এম নুরুল আবছার, যুবলীগ সাধারন সম্পাদক মো: বারেক, সহসভাপতি জিয়াবুল হক জিকু, ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আবুল শামা শামীম, বশিরুল আলম, মাশেক আহমদ, রাজাখালীর সাবেক চেয়ারম্যান ছৈয়দ নুর, এডভোকেট রাশেদুল কবির, তৌহিদুল ইসলাম চৌধুরী সুজন, শাহাজাহান, মহিলা আ’লীগ নেত্রী হাছিনা বেগম, নুরুন্নাহার নুরী, ছেনুয়ারা বেগম, বঙ্গবন্ধু সৈনিকলীগ রাজাখালীর সভাপতি মো: ফোরকান, তরুণ আ’লীগ নেতা শ্রাবণ তালুকদার মানিক প্রমুখ। ওই দিন পেকুয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে ৭ মার্চের সমাবেশে বিভিন্ন ইউনিয়ন আ’লীগ, ওয়ার্ড আ’লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ দিকে সম্প্রতি পেকুয়ায় বিভিন্ন ফেক আইডিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আ’লীগ ও সংগঠনটির সহযোগী সংগঠনের জনপ্রিয় নেতাদের নিয়ে মানহানিকর ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যুবলীগের সহসভাপতি ও রাজপথের নেতা জিয়াবুল হক জিকুকে নিয়ে মানহানিকর অপপ্রচার চালাচ্ছে একটি চিহ্নিত চক্র। সমাবেশ থেকে এ সবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বক্তারা বলেন, এ ধরনের মানহানিকর অপপ্রচার কোন সভ্য মানুষ করতে পারেনা। আমরা ওই অপপ্রচার থেকে বিরত থাকতে বলবো। না হয় সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা রাজনৈতিক দল আ’লীগ কঠোর হতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost