নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় দু’পক্ষের মধ্যে মারপিট হয়েছে। এ সময় সৌদি প্রবাসী, কলেজ ছাত্রসহ উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে চোখে আঘাত থাকায় ১ জনকে চমেক হাসপাতালে রেফার করে। শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মাতবরপাড়ার মৃত আলী আহমদের পুত্র লবণ চাষী মোহাম্মদ ইলিয়াছ বাদশাহ (৪৬), তার ভাই মালয়েশিয়া প্রবাসী মো: ইউনুছ (৪৮), মৃত ছাবের আহমদের পুত্র কক্সবাজার সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র মিজানুর রহমান (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে ইলিয়াছ বাদশাহ ও মো: ইউনুছ গং পারিবারিক চলাচল রাস্তায় মাটি ভরাট কাজ করছিলেন। প্রতিবেশী মৃত ছাবের আহমদের পুত্র জাবের আহমদ ও ইলিয়াছ বাদশাহ গংদের মধ্যে সীমানা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জাবের গং উত্তেজিত হয়ে হামলায় লিপ্ত হন। এর সুত্র ধরে দু’পক্ষের মধ্যে মারপিট হয়েছে। এতে করে ইলিয়াছসহ ওই পক্ষের দুই জন ও জাবের আহমদ গংদের মিজানুর রহমান আহত হন। রোজিনা আক্তার, হাছিনা বেগম, সাবিনা ইয়াসমিনসহ প্রত্যক্ষদর্শীরা বলেন, চলাচল রাস্তাটি ৭০ বছরের। ইলিয়াছ বাদশাহ গং রাস্তাটি সংষ্কার করছিল। এতে পূর্ব থেকে উৎপেতে থাকা মৃত ছাবের আহমদের পুত্র জাবের গং লাঠি সোটা নিয়ে হামলা করে। এর আগেও জাবের গং ইলিয়াছ গংদের উপর হামলা করে। থানায় অভিযোগ ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরদিকে জাবের আহমদ জানান, আমরা মারপিট করেনি। তারা হাসপাতালে এসে ভর্তি হয়েছে। আমাদেরও ১ জন আহত আছে। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply