1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

বিশিষ্ট রাজনীতিবিদ গর্জনিয়ার সুলতান চৌধুরীর আর নেই

  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৪৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
রামুর বৃহত্তর গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান মরহুম ইসলাম মিঞা চৌধুরীর বড় ছেলে খ্যাতিমান পুরুষ আলহাজ্ব সুলতান আমহদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর স্ত্রী রামুর বিশিষ্ট জমিদার সুলতান আহমদ চৌধুরীর কণ্যা আলহাজ্ব ছেনুআরা বেগম চৌধুরীও মারা গেছেন আগেই।

মরহুম আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরী কর্মময় ও ধর্মভীরু পুরুষ ছিলেন। তিনি আমৃত্যু রামু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সিকদারপাড়া আমির আলি চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।

মরহুমের ভাতিজা গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন- শনিবার সকাল ৯টায় গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে আমির আলি চৌধুরী জামে মসজিদস্থ পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost