1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

চকরিয়াতে ২৫ নারীকে সবজি চাষের প্রশিক্ষণ দিলো কোডেক

  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৭১ বার

এইচ এম রুহুল কাদের:
উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় স্বনামধন্য জাতীয় পর্যায়ের বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ মার্চ) দিনব্যাপী চকরিয়া পৌরসভার হাইস্কুল সড়কের মান্নান ভবনে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়, ফাঁসিয়াখালী ইউনিয়ন ও পৌরসভার ২৫ জন নারী অংশগ্রহণ করে।

প্রশিক্ষণে কৃষি ইকোসিস্টেমের সংজ্ঞা ও কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধারের গুরুত্ব, বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের আদর্শ স্থানসমূহ, নিরাপদ সবজি উৎপাদন পদ্ধতি, সার ব্যবহারের সাধারণ নীতিমালা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। প্রশিক্ষণে হাতে কলমে সবজির বেড করার পদ্ধতি শেখানো হয়। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য লালশাক, কলমিশাক, বেগুন, মরিচ, ঢেড়ঁশ, মিষ্টি কুমড়া ও লাউয়ের বীজ, নিরাপদ সবজি উৎপাদনের জন্য জৈব সার এবং জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ বিভিন্ন আনুসঙ্গিক কৃষি যন্ত্রপাতি এবং ফলজ,ঔষধি ও বনজ বৃক্ষ রোপনের জন্য ১৪ ধরনের মোট ৪২টি চারা প্রতিটি সদস্যদের মাঝে বিতরণ করা হবে। দিনব্যাপী এই প্রশিক্ষনের সার্বিক সঞ্চালকের দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর গ্রীন বিজনেস অফিসার কৃষিবিদ মোঃ সোহেল রানা,
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এম ডি রাশেদুজ্জামান । এবং সহযোগিতায় ছিলেন কোডেকের ফিল্ড অফিসার, কহিনুর আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost