1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় স্ত্রী-পুত্রসহ শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩০৫ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় স্বামী-স্ত্রী ও সন্তানকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১২ মার্চ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মৌলভীপাড়ার বাসিন্দা মৃত আবুল হোসন টুকুর পুত্র ও জাতীয় শ্রমিকলীগ পেকুয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি মো: ইলিয়াছ (৪৫), তার স্ত্রী রুবি আক্তার (৪০). ছেলে পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মো: মুজিব (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতভিটার জায়গা নিয়ে মো: ইলিয়াছ ও প্রতিবেশী নজু মিয়ার পুত্র জালালের মধ্যে বিরোধ চলছিল। জাতীয় শ্রমিকলীগ নেতা মো: ইলিয়াছ দীর্ঘদিনের ভোগদখলীয় পৈত্রিক ভিটায় সেমিপাকা ঘর নির্মাণের কাজ আরম্ভ করে। ঘটনার সকালে জালালসহ তার অনুগত লোকজন এসে ঘর তৈরী কাজে বাধা দেয়। এতে করে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে জালাল ও তার ছৈয়দ আলমসহ কয়েকজন মিলে এলোপাতাড়ি কুপিয়ে স্বামী-স্ত্রীকে জখম করে। এ সময় ইলিয়াছের হাতের বাহুতে কুপিয়ে জখম করা হয়। স্ত্রী রুবি আক্তারকে চোখে ও কপালে আঘাত করে। এ ব্যাপারে আহত ইলিয়াছ জানান, সকালে বসতভিটার সীমানায় এসে মাটি খুঁড়ে গর্ত করছিল। মূলত গভীর গর্ত করে আমার বসতবাড়ির পাকা দেয়াল ধসে ফেলার চেষ্টা করে জালাল। আমি আপত্তি করি। এর জের ধরে ধারালো কিরিচ দিয়ে আমাকে হাতে কুপ মারে। আমার স্ত্রীকে চোখে ও ছেলে দাখিল পরীক্ষার্থী মুজিবকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost