1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

পবিত্র মাহে রমযানে সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম যারা বৃদ্ধি করে তারা মুসলমানের দুশমন: ছাইয়্যেদ তাহের জাবেরী আল মাদানী

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মাসব্যাপী অসহায়-হতদরিদ্র ও মুসল্লীদের সম্মানে ইফতার মাহফিল উদ্বোধন হয়েছে। গত ১২ মার্চ মঙ্গলবার প্রথম রোজায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদে এ উদ্বোধন ঘোষণা করেন শাহী জামে মসজিদের মুহতরম, সর্বজনশ্রদ্ধেয় খতীব আওলাদে রাসূল (ﷺ) আল্লামা ছাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী (ম:জি.আ)।
এসময় ইফতারের পূর্বে রোজাদারগণের উদ্দেশ্যে তিনি বলেন, “পবিত্র মাহে রমযানে যারা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে, তারা মুসলমানের দুশমন।”

সরকার বাহাদুরের যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি। তিনি আরও বলেন, “সরকারের অনেকেই মুসলমানদের দেশে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী নিয়ে কথা বলে আজ বেয়াদবি করে মুসলমানদের ঈমানে আঘাত দিচ্ছে।” ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এরপর দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

খতীব সাহেবের একান্ত সচিব হাসান মুরাদ জানান, “খতীব হুজুরের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজানে হতদরিদ্র ও অসহায় মুসল্লীদের জন্য এ মাহফিল আয়োজন করা হয়।” তিনি আরও জানান, “এবছর প্রথম দিনে হাজারের অধিক রোজাদার ইফতারে শরীক হয়েছেন।”
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন জামে মসজিদের পেশ ইমাম ও মুসল্লি পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost