1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

পেকুয়ায় আগুনে পুড়ে গেছে চার বসতবাড়ি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৩২ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ে গেছে বারো পরিবারের চার বসতবাড়ি। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
বসতবাড়ির মালিক এরশাদুর রহমানের স্ত্রী জুলেখা বেগম জানান, আমার বসতঘরে গভীর রাতে আগুন লাগে। তখন আমরা ঘুমিয়ে ছিলাম। এ সময় শরীরের আগুনের তাপ লাগে আমার ঘুম ভাঙে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন এরশাদুর রহমানের ভাই মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, জাকের উল্লাহ, তার ছেলে মকছুদুর রহমান, হামিদুর রহমান, মৃত আবুল কাসেমের স্ত্রী নুরুজ্জাহান, ছেলে আমির হোসেন ,ইমাম হোসেন, মৃত হাসান শরীফের ছেলে মনছুর ও তার ছেলে বেলাল উদ্দিনের বাড়ি সম্পুর্ণ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত ঘটে।

বসতবাড়ির মালিক ইমাম হোসেন জানান,আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের তীব্রতায় ঘুম ভেঙে যায়। রান্নাঘরে আগুন জ্বলছে। দ্রæত ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। মুহুর্তের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে একে একে বারো পরিবারের চারটি বাড়ি চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। তবে তিনি আগুনের সুত্রপাত সম্পর্কে নিদির্ষ্ট করে বলতে পারেননি।

নগদ টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্রসহ ২০-২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

আগুন নিভাতে আসা হাজি বাদশাহ, নাছির উদ্দিন, জমির হোসেনসহ স্থানীয় লোকজন বলেন,আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে আসি। তখন বিদ্যুত ছিল। বিদ্যুত বন্ধ করে দেওয়ার জন্য পল্লী বিদ্যুতের অফিসে বারবার ফোন করি। প্রায় আধাঘন্টা পরে তারা কল রিসিভ করে।

একদিকে আগুনের ভয়াবহতা,অন্যদিকে বিদ্যুতের কারনে মানুষ তাৎক্ষণিক আগুন নেভাতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন প্রবাসী ছাড়া সকলেই লবনচাষী। ইউপি সদস্য ছলিম উল্লাহ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিউল আলম জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রæত গিয়েছি। আগুনের সুত্রপাত হয়েছে গ্যাস সিলিন্ডার থেকে। আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost