1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

নাইক্ষ্যংছড়ি সদর আ. লীগের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৩৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুরুবার (২২ মার্চ) বিকাল ৪ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের কোম্পানি ও সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী। এছাড়াও সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন সিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু চোচু মং মার্মাসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছি, সে নির্বাচনে সবাইকে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে হবে। দেশের অভাবনীয় উন্নয়নের সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে বলেন এই অসম্ভবকে সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা তার প্রচন্ড দেশপ্রেম নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে।
এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে যার যার অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করে আওয়ামী লীগের প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।
ইফতার মাহফিলে বিশেষ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আবু তাহের কোম্পানি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য নুরুল আবছার ইমন, আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজ প্রমুখ।
ইফতার মাহফিলে দেশ জাতির কল্যাণে বৃহত্তর দোয়া মোনাজাত করেন, উপজেলা কেন্দ্র জামে মসজিদের খতিব মাওলানা ফরিদুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost