তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদেরঘোনায় বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে শাহ মাওলানা ইয়াকুব (রহ:) ফাউন্ডেশন ও রশিদেরঘোনা মসজিদ পাঠাগারের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ বুধবার বিকেলে রশিদেরঘোনা জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুর আগে ফিতা কেটে মসজিদ সংলগ্ন পাঠাগার ও ফাউন্ডেশনের কার্যালয় এবং হুজুরের কক্ষ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির। মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা জাফর ছাদেক ইকবাল, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুনতি মাদরাসার শিক্ষক মাওলানা জিয়াউল করিম।
অত্র এলাকার কৃতি সন্তান হোছাইন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইঞ্জিনিয়ারিং ওয়াল্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দিন বাচ্চু, অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসেন রশীদী।
Leave a Reply