1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় হামলায় বাগান প্রহরীসহ আহত-৪

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৬৩ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় হামলায় সামাজিক বনায়নের বাগান প্রহরীসহ ৪ জন আহত হয়েছে। সৃজিত বাগান থেকে গাছ লুটে বাধা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার জের ধরে মারপিট হয়েছে। এ সময় উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। ঘটনার জের ধরে উত্তেজিত লোকজন দুটি গৃহপালিত গরু রাতে লুট করে নিয়ে যায়। ২৮ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের রমিজপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন-রমিজপাড়ার মৃত জাফর আহমদের পুত্র সামাজিক বাগানের অংশীদার ও বাগান প্রহরী আজিজুর রহমান (৪৭), তার ছেলে আবদু রহিম (২৫), চৌকিদার পাড়ার নবীর হোসেনের পুত্র খোকন (৩৭), তার ভাই মো: সোহেল (৩৪)।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে রমিজপাড়ায় অছিয়র রহমানের দোকানের সামনে আজিজুর রহমান ও মোহাম্মদ সোহেলের মধ্যে বাকবিতন্ডা হয়। স্থানীয় মো: হাসান জানান, আজিজুর রহমান সামাজিক বাগানের পাহারাদার। ২৫০ জন উপকারভোগীর বাগান পাহারা দেওয়ার জন্য আজিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি সংগ্রামের জুমের সৃজিত বাগান থেকে সোহেলসহ নবু মেম্বারের পরিবার গাছ কেটে সাবাড় করে। গাছগুলি পাহাড় থেকে পাচার করছে। আজিজুর রহমান গাছ পাচারে বাধা দিচ্ছিল। এর জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় সোহেল ও তার ভাই খোকন, রুবেলসহ ১০/১২ জনের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে মারপিট হয়েছে। এ সময় উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। আজিজুর রহমান বলেন, সন্ধ্যার দিকে এসে অস্ত্র শস্ত্র নিয়ে আমি ও আমার ছেলেকে মাথায় কুপিয়ে জখম করে। রাতে এসে মৃত মোহাম্মদ কালুর বিধবা স্ত্রী মরিয়ম খাতুনের গোয়াল ঘর থেকে নবু মেম্বারের ছেলেরা ২ টি গরু লুট করে নিয়ে যায়। ৪ দিন আগে নবু মেম্বারের ভাই আবদুল জলিল প্রকাশ জলু একটি হাতিকে গুলি ছোড়ে। ফসলী জমিতে হাতি নামে। হাতি তাড়াতে এ কাজ করেছে। মরিয়ম খাতুনের নাতনী বুলবুল আক্তার জানান, মারপিটের ঘটনায় খোকন ও সোহেলরা এসে আমাদের বাড়ি থেকে সেহেরীর সময় দুটি গরু নিয়ে গেছে। গরুগুলি নবু মেম্বারের বাড়িতে আছে। মোহাম্মদ হোসেন প্রকাশ বাম্পার মিয়া জানান, আজিজুর রহমানকে মারধরের সময় আমি প্রতিবাদ করেছি। এর জের ধরে তারা রাতে দু’দফা আমার বাড়িতে এসে হাকাবকাসহ দুটি গরু নিয়ে গেছে। আমার ২০ টি গরু আছে। এ গুলি নিয়ে আমি শংকিত রয়েছি। তারা যে কোন মুহুর্তে আমাকে হামলা করতে পারে। নবু মেম্বার জানান, তারা অতর্কিতভাবে এসে আমার পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করে। স্থানীয় ইউপি হাজী শাহাব উদ্দিন জানান, মরিয়ম খাতুনের ২ টি গরু নিয়ে গেছে বলে আমাকে জানানো হয়েছে। সামাজিক বাগানের সুফলভোগী কমিটির সভাপতি ও ইউনিয়ন আ’লীগ সভাপতি ছরওয়ার কামাল জানান, বাগান পাহারা দেওয়ার জন্য আমরা ৩ জনকে বেতনভূক্ত দায়িত্ব দিয়েছি। আজিজুর রহমান এদের ১ জন। বিষয়টি আমিও জেনেছি। টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, আমি জেনেছি গাছ লুটে বাধা দেয়ায় মারপিট হয়েছে। গরু লুটের বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। টইটং বনবিট কর্মকর্তা জমির হোসেন জানান, সুফলভোগীরা বাগান পাহারার জন্য আজিজুর রহমানকে দায়িত্ব দিয়েছে। এটি সুফলভোগীদের দায়িত্ব। তবে পাহাড় থেকে গাছ লুটের বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নিব।
পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost