1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

পাহাড় খেকো চক্রের ট্রাক চাপায় বনবিভাগের বিট কর্মকর্তা নিহত, আহত ১

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৩৯ বার

বিজন কুমার বিশ্বাস:
পাহাড়ে খেকোচক্রের আগ্রাসন থেকে বাঁচানো যাচ্ছে না পাহাড়। হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। কক্সবাজার উখিয়া সংরক্ষিত বনের পাহাড় কেটে ডাম্প ট্রাকভর্তি করে মাটি পাচার করছিল কতিপয় পাহাড় খেকো চক্র। বিষয়টি জানতে পেরে রাতেই অভিযানে যান কক্সবাজারের উখিয়া বন বিভাগের এক বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান (৩০)।
এ সময় পাহাড় খেকো চক্রের ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিট কর্মকর্তর।
রোববার (৩১ মার্চ) ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিট কর্মকর্তার নাম সাজ্জাদুজ্জামান (৩০)। তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
সাজ্জাদুজ্জামান মুন্সিগঞ্জের গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে মিনি ট্রাকে (ডাম্পার) করে মাটি পাচার করা হচ্ছিল।
এ সময় মোটরসাইকেলে করে সাজ্জাদ ঘটনাস্থলে গেলে ডাম্প ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলীকে (২৭) আহত অবস্থা উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসাইন জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে ।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডিএফও বলেন, বন রক্ষা করতে গিয়ে সাজ্জাদ নিজের জীবন দিয়েছেন। তার নির্মম মৃত্যুতে আমরা একজন দক্ষ ও পরিশ্রমী বন কর্মকর্তাকে হারালাম। পাহাড় খেকো চক্র ও হত্যাকারিদের বিচারের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost