1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার

বিজন কুমার বিশ্বাস:

র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) কক্সবাজার চকরিয়ায় চিংড়ি ঘের দখলের প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের সাথে ১টি অটোরিকশা জব্দ করা হয়।
মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী। অভিযানকালে ১টি দেশীয় তৈরি এলজি, ৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি স্মার্টফোন এবং ডাকাত দলটির অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলী এলাকার কবির আহমদের ছেলে আকতার হোছাইন (৪২), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়ার মৃত লস্কর আলীর ছেলে জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল (৪২), কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মৃত উজির আলীর ছেলে নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আমিন (৩৮)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, অস্ত্রধারী একদল ডাকাত চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি ঘরে অবস্থানের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র ও গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মো: আবু সালাম চৌধুরী আরো জানান, গ্রেপ্তার আকতারের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। আকতার হোছাইনের অন্যতম সহযোগী জয়নাল আবেদিনের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলার রয়েছে। গ্রেপ্তারকৃতদের চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost