1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

আলীকদমে টিসিবির চাল কম দেওয়ার প্রতিবাদ করায় ডিলার কর্তৃক হামলার শিকার

  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৬১ বার

বিজন কুমার বিশ্বাস:
বান্দররবানের আলীকদম উপজেলায় টিসিবির চাল কম দেওয়ার প্রতিবাদ করায় দুলাল কান্তি দাশ (৫৫) নামের একজন কে মারধরের অভিযোগ উঠেছে টিসিবি ডিলার রুবেল বড়ুয়া ও ভাই রাসেল বড়ুয়া জনি চৌধুরী হাতে গত রবিবার রাত ১০টা দিকে উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির সড়কে বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে জানান তিনি। এই ঘটনায় হামলাকারী তিন জনের বিরুদ্ধে গতকাল থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়,সরকারি ভাবে বরাদ্দকৃত টিসিবি পন্য সরবরাহের জন্য সদর ইউনিয়নের ডিলার রুবেল বড়ুয়া থেকে গত (২৫ মার্চ) আমি টিসিবি পন্য ক্রয় করি। টিসিবি’র পন্যের মধ্যে ০৫ কেজি সিদ্ধ চাল, ২ কেজি মশারী ডাল ও ২ লিটার সয়াবিন তেল থাকার কথা থাকলে ও আমার সন্দেহ হওয়ায়। আমি টিসিবি’র পন্য নিয়া দোকানে এসে পরিমাপ করে দেখি সরকারি ভাবে বরাদ্দকৃত চাল পরিমাণ মোতাবেক না দিয়ে ০৫ কেজির চালের মধ্যে চার কেজি চারশত গ্রাম সরবরাহ করে এবং প্রতি ব্যাগে ৬০০ গ্রাম করে চাল কম দেয়।

গত রবিবার রাতে ঘটনাস্থলে ডিলার রাহুল বড়ুয়া কে দেখে চাল কম দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে কিল, ঘুষি মেরে আমার মুখে,বুকে ও মাথায় রক্তাক্ত ও ফুলাজখম করে। একপর্যায়ে রাসেল বড়ুয়া ও জনি চৌধুরী কে ডাক দিয়ে ঘটনাস্থলে এনে গাছের লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারধর করে আমার পিঠে,দুই হাতের বাহুতে এবং ডান পায়ের গোড়ালীতে হাঁড় ভাঙ্গার মত করে জখম করেন।
এসময় আমি ডাকচিৎকার করলে আমার আত্নচিৎকার শুনে পথচারী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে।দৌড়াইয়া এসে প্রাণপন বাধা দানের ফলে আমি কোন রকম প্রাণে রক্ষা পাই। পরে আহত অবস্থায় আলীকদম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহন চলমান রয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত ডিলার রুবেল বড়ুয়ার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে সামান্য বাকবিতন্ডা হয়েছিল শুধু।

এই ঘটনার বিষয়ে আলীকদম সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কুমার দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন দুলাল কান্তি দাশ নামের একজন কে ডিলার রুবেল বড়ুয়া মারধর করার বিষয় শুনেছি কি কারণে ঘটনা বিস্তারিত আমার জানা নাই।

আলীকদম খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় কর্মকতা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, টিসিবির পণ্য নিয়ে ঘটনার বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি ঘটনার সত্যতা যাচাই করে ডিলারের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost