1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় নিরাপরাধীদের পক্ষে পাহাড়ে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩০০ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় এবার নিরাপরাধীদের পক্ষে মানববন্ধন করেছে পাহাড়ী এলাকার বাসিন্দারা। বন্ধ দোকান পুড়িয়ে দিয়ে প্রতিপক্ষকে হয়রানি ও মামলায় ফাঁসানোর প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের আবাদিঘোনা নামক দুর্গম পাহাড়ী এলাকায় ওই কর্মসূচী পালন করা হয়। এ সময় পাহাড়ী এলাকার প্রায় ২শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে এ কর্মসূচীর প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করেন।
সুত্র জানান, ৩ এপ্রিল (বুধবার) টইটংয়ের আবাদিঘোনায় অগ্নিকান্ডে একটি বন্ধ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই দিন বিকেল ২ টার দিকে আবুল কাশেমের একটি বন্ধ দোকানে আগুনের সুত্রপাত হয়। এ নিয়ে দোকান মালিক আবুল কাশেম, প্রতিবেশী রেজাউল করিম গংদের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দেন। স্থানীয়রা জানান, আবুল কাশেমের স্ত্রী ছেনুয়ারা বেগম ও রেজাউল করিমের স্ত্রী লুৎফুন্নিছা মিনা আপন বোন। ২০০৮ সালে তারা রাজাখালী থেকে টইটংয়ের আবাদিঘোনায় এসে বসতবাড়ি করে। সম্প্রতি বসতভিটার সীমানা নিয়ে দুই বোনের পরিবারের মধ্যে বনিবনা চলছিল। দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও বাকবিতন্ডা হয়েছে। টইটংয়ের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার দু’পক্ষকে নিয়ে কয়েকবার বৈঠক করে। বুধবার দুপুরের দিকে আবুল কাশেম তার শ্যালিকা মিনার বসতভিটায় এসে ঘেরা বেড়া ভাংচুরসহ তান্ডব চালায়। এ সময় দুপক্ষের মধ্যে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় আবদু রহিম, রহিমদাদ, ব্যবসায়ী শাকের, জমির, রবি আলম, বেলাল উদ্দিন, আবদুল লতিফ, আবদুল করিম, আনছার, নবী হোসেন, ফরিদা বেগম, তরিয়া খাতুন, স্কুল ছাত্র সাঈদ হোসাইন, লুৎফুন্নিছার ভাই মো: ইউনুছসহ নিকটাত্মীয় ও প্রতিবেশীরা জানান, এ আগুন আবুল কাশেম ও তার ছেলে আবদুল খালেক ধরিয়ে দিয়েছে। মিনার স্বামী রেজাউল করিমকে মামলায় ফাঁসাতে তালাবদ্ধ একটি পরিত্যক্ত দোকান ঘর নিজেরাই পুড়িয়ে দিয়েছে। এর প্রতিবাদে অগ্নিকান্ডের ১ দিন পর আবাদিঘোনায় স্থানীয়রা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। এমনকি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে জনমত গঠনসহ এলাকার শান্তি শৃঙখলা বিনষ্ট কারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost