1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

পেকুয়ায় অফিস করলেন নবাগত স্বাস্থ্য কর্মকর্তা

  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩১৭ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় অফিস করলেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান। তাকে ওই পদে পদায়ন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) পদায়নকৃত ওই কর্মকর্তা সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত কর্মকর্তা হিসেবে অফিসে যোগদান করেন। এর আগে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) পদে কর্মরত ছিলেন। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডা: মুজিবুর রহমানকে পূর্বের পদ আবাসিক মেডিকেল অফিসার থেকে পদোন্নতি করেন। এমনকি তাকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে একই প্রতিষ্টানে পদায়ন করেন। এর আগে ডা: মহিউদ্দিন মাজেদ চৌধুরী পেকুয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাকে শাস্তিমূলক বদলী করা হয়। এর ১ মাস পর ডা: মুজিবুর রহমানকে ওই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। এ দিকে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মুজিবুর রহমানকে ফুল দিয়ে বরণ করেছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, মাঠকর্মীসহ বিভিন্ন দপ্তর । শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। স্বাস্থ্য পরিদর্শকবৃন্দের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্য পরিদর্শক মো: জাকির হোসেন। অফিসার্স ক্লাব, অফিস সহকারী প্রধানবৃন্দ, উপসহকারী মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী, নার্সিং অফিসার, সিএইচসিপি, অফিস কর্মচারী, স্টোর কিপার, এমটিইপিআই, সেনিটারী ইন্সপেক্টরের পক্ষ থেকে পৃথক পৃথক ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় তারা নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎও করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost