1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

খুটাখালীতে চাঁদরাতে গৃহবধুর উপর নির্মমতা: থানায় এজাহার

  • আপডেট টাইম : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩০৫ বার

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতরের রাতে এক গৃহবধুর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী ও স্বশুর বাড়ির লোকজন। চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নির্যাতিতা ওই গৃহবধুর নাম জোসনা বেগম(২২), সে উপজেলার বমুবিল ছড়ি ইউনিয়নের আনোয়ার হোসেনের মেয়ে ও খুটাখালী ইউনিয়নের মো: আলমের ছেলে মো: ছোটনের স্ত্রী। নির্যাতি গৃহবধু জানান, “২০১৩ সালের ১৭ মার্চ খুটাখালী রাজিপাড়া গ্রামের আলমের ছেলে ছোটনের সাথে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন পর সংসার ভালভাবে চললেও পরে কারণে অকারণে মানসিক ও শাররীক নির্যাতন চালায়। সর্বশেষ গত ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন আগত রাতে আমার স্বামী ছোটন ৫ লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দিতে বলে, কিন্তু আমি তাতে না করায় ক্ষুব্ধ হয়, সে আমাকে অমানবিক মারধর করে, হাত-পা বেঁধে চুলের ঝুটি কেটে দেয়, হত্যার উদ্দেশ্যে দায়ের কুপ দেয়, আমি সরে যাওয়াতে ওই দায়ের কুপ বাম চোখের উপরে লেগে রক্তাক্ত জখম হয়। এলোপাতাড়ি নির্দয় কিল-ঘুসির মেরে দেহের সর্বাঙ্গে আঘাত করে। পরে আমাকে গলায় রসি দিয়ে ফাসিতে ঝুলিয়ে প্রাননাশের চেষ্টা চালায় আমারা পাষন্ড স্বামী ছোটন ও ভাশুর নুরুল আলম। এছাড়া তারা আমার পরনের কাপড়-চোপড় খুলে বিয়ের সময় দেওয়া সব কিছু ছিনিয়ে নেয়। উলঙ্গ অবস্থায় তারা মোবাইল ফোনে ছবি ধারণ করে। ছবি ভাইরাল করার হুমকি ধমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে ঘরে আমাকে আটকে রাখে। বিনা চিকিৎসায় হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে পাষন্ড স্বামী ছোটন ও তার সহযোগি নুরুল আলম আমাকে হত্যার উদ্দেশ্যে গলায় রশিদ দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টাকালে আমার কান্না কাটিতে পাড়া প্রতিবেশী লোকজন জেনে জড়ো হয় এবং আমার মা ও ভাইকে সংবাদ দেয়, কিন্তু তারা আমার মা ভাইদেরও মারধর করে । ওই সময় আমার মা, ভাইদের শোর চিৎকারে পাড়া প্রতিবেশী লোকজন এসে ঘটনা দেখেন এবং আমাকে পাষন্ডদের কবল থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য লামা সরকারী হাসপাতালে নিয়া আসে, কর্তব্যরত চিকিৎসক আমাকে ভর্তি করান, তথায় আমার জখমের চিকিৎসা করেন।
বাস্তবে দেখাগেছে, গৃহবধু জোসনার চেহারা পাষন্ডদের আঘাতে ফুলে গেছে, গলায় শ্বাসরোধ করে হত্যা চেষ্টার দাগ, বাম চোখের উপরে কাটা রক্তাক্ত জখম। মুখে ভেতরেও ক্ষত, নির্যাতন যেন মধ্যযুগীয় বর্বতাকেও হারমানায়।
এমন বর্বর নির্যাতনের ন্যায় বিচারের আশায় ঈদুল ফিতরের দিন থেকে থানার দ্বারে ঘুরছেন জোসনা বেগম। থানায় পাষন্ডদের বিরুদ্ধে জমা দিয়েছেন এজাহার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost