1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

মসজিদ-মাদ্রাসার শিক্ষা মুসলমানদের ঈমানের মূল ভিত্তি: ড. হোছামুদ্দিন

  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩০৯ বার

তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া, চট্টগ্রাম।
“মসজিদ-মাদ্রাসার শিক্ষা মুসলমানদের ঈমানের মূল ভিত্তি। তাই এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া সকল মু’মিনের জন্য জরুরী। এসব কাজে ধীর-স্থিরতা নেই। মুসলমানদের তমদ্দুন ও ইখলাসকে পরিপূর্ণ করতে মসজিদ-মাদ্রাসার শিক্ষাকে যথাযথভাবে লালন-পালন করতে হবে।” গত ১৩ এপ্রিল শনিবার চট্টগ্রাম লোহাগাড়ার পশ্চিম চুনতি হাদুর পাহাড় শাহ্ হাফেজিয়া জব্বারিয়া নূরাণী ফুরকানিয়া মাদ্রাসা ও শাহ্ জব্বারিয়া জামে মসজিদের ৪২তম বার্ষিক সভা ও ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ, প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন এসব কথা বলেন।

সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদীর সঞ্চালনায় দিনব্যাপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ মাওলানা হাফিজুল হক নিজামী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বায়তুশ শরফের পীর সাহেব কেবলা আল্লামা শাহ্ মাওলানা মোহাম্মদ আবদুল হাই নদভী সাহেব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জনু, চট্টগ্রাম লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল, বাংলাদেশ মানবাধিকার কমিশনের লোহাগাড়া উপজেলা সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডের সিইও ইঞ্জিনিয়ার মামুন উদ্দীন প্রমুখ। জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ব্যাংকার আবু সাঈদ ও আবুল হাশেমের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা পেশ করেন চট্টগ্রাম বন্দর টিলা আলী শাহ্ জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মহিউদ্দীন মাহবুব, চট্টগ্রাম কল্পলোক শাহী জামে মসজিদের খতীব অধ্যক্ষ মাওলানা এমরানুল হক সাঈদ, মাওলানা হেলাল উদ্দীন মোহাম্মদ মুসা, মাওলানা নুরুল হুদা আরকানী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ইউসুফ বিন নূরী, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost