1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পেকুয়া বিপুল পরিমাণ গর্জন ও তেলসুর গাছ সহ ট্রাক জব্দ

  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ বার

বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার:
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গর্জন ও তেলসুর গাছ আটক করেছে বন বিভাগ। এ সময় গাছ পাচারে নিয়োজিত একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া উপজেলার নাপিতখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে গাছ সহ মিনি ট্রাকটি আটক করা হয়।
চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান চকরিয়া থেকে গর্জন ও তেলসুর গোল গাছ ভর্তি একটি মিনি ট্রাক পেকুয়ার আরবশাহ বাজার যাওয়ার পথে গোপন সংবাদ পাই। ওই সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৬ টায় উপজেলার নাপিতখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকাতে অভিযান চালিয়ে মিনিট্রাকটি আটক করি। পরে ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমান গর্জন ও তেলসুর গোল গাছ সহ মিনিট্রাকটি জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত গাছ ভর্তি মিনিট্রাক রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক জব্দ করা কাঠের পরিমান জানা যায় নি।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান জব্দকৃত গাছ পরিমাপ করে ট্রাক সহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন ভবিষ্যতেও বন এবং পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost