1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষঃ আহত দুই ছাত্রলীগ নেতা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ বার

তৌহিদুল ইসলাম কায়রু,
লোহাগাড়া, চট্টগ্রাম।

লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে দুই জন গুরতর আহত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের থানা রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার একেএম পারভেজ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সদর ইউনিয়নের রশিদের পাড়ার বোরহান ছোবহান।
জানা যায়, ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হ‌ওয়ায় বাড়াবাড়ি হয়। এতে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করে। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল আরোহী রশিদের পাড়া থেকে দলবল নিয়ে এসে পারভেজের উপর আক্রমণ করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ধারালো অস্ত্রের আঘাতে পারভেজের মাথায় গুরতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। ঘটনার বিষয় জানতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে পেটে আঘাতপ্রাপ্ত হন বোরহান ছোবহানও। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান উদ্দিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার জড়িত সন্দেহজনক দুই জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost