1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত-১৪

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩০৫ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়ায় দু’পক্ষের মধ্যে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ হয়েছে। এ সময় ৪ জন মহিলা, স্কুল ও কলেজের দু’শিক্ষার্থীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন, রাজাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর সুন্দরীপাড়ার মৃত নজু মিয়ার পুত্র হাজী আবদুল গণি (৮২), তার ভাই আক্তার হোসেন (৬৫), আক্তার হোসেনের স্ত্রী মিনা আক্তার (৫০), হাজী আবদুল গণির পুত্র বেলাল হোসেন (৪০), তার ভাই দেলোয়ার হোসেন (৩৮), আক্তার হোসেনের পুত্র শাকের উল্লাহ (২৩), বেলাল হোসেনের পুত্র স্কুল ছাত্র তৌহিদুল ইসলাম (১৬), বেলাল হোসেনের স্ত্রী রুবি আক্তার (৩৫), দেলোয়ার হোসেনের স্ত্রী পারভীন আক্তার (২৮), মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বেলাল হোসেনের পুত্র শহিদুল ইসলাম (১৪), মোস্তাক আহমদের পুত্র চট্টগ্রাম কলেজের ছাত্র আনোয়ারুল ইসলাম (২২), হাজী আবদুল গণির পুত্র মোস্তাক আহমদ (৫৫), মোস্তাক আহমদের স্ত্রী জোবাইদা বেগম (৪০), মোস্তাক আহমদের পুত্র ওয়াহিদ (২০), মোস্তাক আহমদের পুত্র ১০ম শ্রেণির ছাত্র আনোয়ার হোসেন (১৫)।
আহত বেলাল হোসেন জানান, রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরীপাড়ায় ১৯ শতক জায়গা নিয়ে হাজী আবদুল গণির পুত্র আক্তার হোসেন গংদের সাথে ও জামাল হোসেন গংদের মধ্যে বিরোধ চলছিল। দু’পক্ষের বিরোধ নিস্পত্তির জন্য স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনার দিন দুপুরে বিরোধীয় জায়গা পরিমাপের জন্য সালিশি প্রতিনিধিসহ সার্ভেয়াররা সেখানে উপস্থিত হন। জায়গা পরিমাপ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে বয়োব্দ্ধৃ হাজী আবদুল গণি জানান, তারা পূর্ব থেকে উৎপেতে ছিল। লাঠিসোটা ও ধারালো দা, কিরিচ নিয়ে অতর্কিত হামলা করে। আমিসহ ১৪ জন আহত হয়েছি। আক্তার হোসেনের স্ত্রী মিনা আক্তার জানান, আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। আরো আহত কয়েকজন চিকিৎসার জন্য হাসপাতালে আসতে পারেনি। ৫ জন জখম অবস্থায় বাড়িতে অবরুদ্ধ রয়েছে। অপরদিকে জামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে এ জায়গা নিয়ে তারা আমাকে হয়রানি করছে। অতর্কিত হামলায় আমরাও আহত হয়েছি। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost