1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পেকুয়ায় লোকালয়ে বন্য হাতি, জনমনে আতংক

  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৯৪ বার

রিয়াজ উদ্দিন,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় লোকালয়ে বন্য হাতি এসে বসতবাড়িতে আক্রমন করার খবর পাওয়া গেছে। এ সময় স্থানীয়দের মাঝে আতংক তৈরী হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে টইটং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মৌলভী হাসানের ছনখোলার জুম এলাকায় একটি দলছুট বন্য হাতি ডুকে পড়ে। বন্য হাতিটি স্থানীয় সাবেক এমইউপি কবির আহমদের খামার বাড়ি ও আশপাশের বসত বাড়িতে আক্রমন করে,তবে বড় ধরনের ক্ষতি করতে পারেনি।

স্থানীয় অধিবাসী মোহাম্মদ কাসেম জানান, হাতিটি দলছুট হয়ে লোকালয়ে ডুকে পড়ে, গত রাত থেকে পুরো টইটং বটতলি, জুম পাড়া মধুখালি হয়ে বর্তমানে মৌলভী হাসানের জুম একটি ঝিরিপথে অবস্থান করছে। হাতিটি পাকা ধান ও ক্ষেতের ক্ষতি করে।

সকালে বন বিভাগের লোকজন এসেছিল তারা হাতিটিকে গহীন বনে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়ে একজন গার্ড পাহারায় রেখে চলে যায়।

স্থানীয়রা জানান, হাতিটিকে গহীন বনে ফিরিয়ে দিতে না পারলে যে কোন সময় বসতবাড়িতে আক্রমনসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

টইটং বিট অফিসার জমির উদ্দিন হাতি লোকালয়ে চলা আসার বিষয়টি নিশ্চিত করে বলেন,বন বিভাগের একটি টিম হাতিটিকে গহীন বনে ফেরৎ পাঠাতে কাজ করছি, হাতিটি ঘিরে উৎসুক মানুষজন সরিয়ে সন্ধ্যার মধ্যেই গহীন বনে ফিরিয়ে দিতে চেষ্টা করছি। এ পর্যন্ত বড় ধরনের ক্ষতি করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost