1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

পেকুয়ায় খোঁজ নেই কলেজ ছাত্র বাবুর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৩১ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আজাদ হোসাইন শাহীন বাবু (১৮) নামের এক কলেজ ছাত্রের খোঁজ মিলছে না। রাতে দু’বন্ধুর সাড়ায় বাড়ি থেকে বের হন। এরপর থেকে গত ২২ ঘন্টা পেরিয়ে গেছে। এ পর্যন্ত ওই কলেজ ছাত্রের কোথাও সন্ধান পাওয়া যাচ্ছে না। আজাদ হোসাইন শাহীন বাবু উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা সৈকতপাড়ার সৌদি প্রবাসী মো: আজমের পুত্র ও কক্সবাজার সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র বলে নিশ্চিত হওয়া গেছে। এ দিকে আজাদ হোসাইন শাহীন বাবু নিখোঁজ থাকায় তার মা শাহিদা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় ২৯ এপ্রিল লিখিত অভিযোগ প্রেরণ করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, কলেজ ছাত্র বাবু ২৮ এপ্রিল দুপুরের দিকে কক্সবাজার থেকে সৈকতপাড়ায় নিজ বাড়িতে আসেন। ওই দিন রাত ১০ টার দিকে সৈকতপাড়ার শওকত ওসমানের পুত্র শরিফুল ইসলাম, শাহ আলমের পুত্র নুরুল আলমসহ স্থানীয় দুই বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নেন। ওই দিন রাতে আর বাড়িতে ফেরা হয়নি কলেজ ছাত্র বাবুর। ওই সময় থেকে তাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কলেজ ছাত্র খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তার ছোট বোন তাসনিয়া জন্নাত ফারিয়া বলেন, আমার ভাইকে কোথাও পাওয়া যাচ্ছে না। যে দু’জন ছেলে তাকে নিয়ে গেছে তারাও কোন ধরনের সন্ধান দিতে ব্যর্থ হচ্ছে। বাবুর মা শাহিদা বেগম জানান, আমার ছেলেকে অনেক জায়গায় খোঁজ নিয়েছি। সকালে কক্সবাজারের সিটি কলেজেও গিয়েছি। সেখানেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় মাওলানা আক্তার হোসাইন জানান, তার মা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। দু’বন্ধুর ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। থানায় জিডি দিতে গিয়েছিল। পরামর্শ দেওয়া হয়েছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost