1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

লোহাগাড়ায় রাস্তার দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৮২ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের দক্ষিণ জেলার অন্যতম বাণিজ্যিক নগরী হিসেবে লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন অনেক পরিচিত। এ স্টেশনে দীর্ঘদিনের অন্যতম একটি সমস্যা যানজট। যানজট নিরসনের জন্য উপজেলা প্রশাসন বেশ কয়েকবার মতবিনিময় সভা করেছেন। উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে সড়কের দু পাশে দখলকৃত ভাসমান দোকান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে ব্যবসায়ীদের বার বার সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

২৯ এপ্রিল বিকেল ৪টার দিকে উপজেলায়র বটতলী স্টেশনে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারি প্রকৌশলী আবু হানিফ, উপজেলা সমাজসেবা অফিসার(ভারপ্রাপ্ত) রিদুয়ানুল করিম, লোহাগাড়া থানার এসআই মাহফুজ, এএসআই মাসুকুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী, উপজেলা ভূমি অফিসের সহকারি আরফাত হোসেনসহ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারি প্রকৌশলী আবু হানিফ জানান, অবৈধ স্থাপনা নির্মাণ করে অসাধু ব্যবসায়ীরা দখল করার কারণে সাধারণ মানুষের যাতায়াতে গলার কাটা হয়ে আছে। সড়ক ও জনপথ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারিরি কমিশনার(ভূমি) এবং সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় এমপি মহোদয়সহ এই এলাকাকে যানজটমুক্ত করার জন্য সড়ক ও জনপথ বিভাগ এরই মধ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে। মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে বটতলী স্টেশন এবং পদুয়া বাজারকে যানজটমুক্ত করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, বটতলী স্টেশনে মহাসড়কের দু`পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, ভাসমান দোকানসহ বিভিন্ন সমস্যার কারণে যানজট লেগেই থাকে। উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের যৌথ প্রচেষ্ঠায় স্টেশনের অবৈধ স্থাপনা বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে দোকানসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি জায়গায় কোন প্রকার অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করা যাবেনা। এরপরে পদুয়া বাজারে উচ্ছেদ অভিযান চলবে। এ অভিযানে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost