1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক

চকরিয়ায় ইয়াবার বিশাল চালান আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩১৩ বার

বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার:
কক্সবাজার চকরিয়ায় অভিযান চালিয়ে ৫টি মাছের ড্রামের ভেতর থেকে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। যার বাজার মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী নদীর মোহনা এলাকায় একটি মাছ ধরার বোট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো: আলী বিষয়টি নিশ্চিত করে প্রতিনিধিকে বলেন, নৌকাটিতে ৫ টি মাছের ড্রামের ভেতরে লুকিয়ে টেকনাফ থেকে নৌ পথে ইয়াবাগুলো পাচার করা হচ্ছিল।
বিশেষ সূত্রে ইয়াবা পাচারের খবর পেয়ে ওই নৌকায় তল্লাশি চালানো হলে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ।
চকরিয়া থানার ওসি বলেন, উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গত এক সপ্তাহ ধরে ওই পথে নজরদারি বৃদ্ধি করা হয় জানিয়ে ওসি বলেন, চকরিয়া থানার ইতিহাসে এতবড় ইয়াবার চালান আগে কখনো উদ্ধার করা হয়নি। এটিই সবচেয়ে বড় চালান।
তিনি জানান, প্লাস্টিকের ৫ টি মাছের ড্রাম কেটে একে একে ১২৫টি পোটলা বানানো হয় পোটলা। এসব পোটলার প্রতিটিতে ১০ হাজার পিস করে সর্বমোট ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ করা হলো।
চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এম এম রকীব উর রাজা বলেন, সর্ববৃহৎ ইয়াবার চালান পাচারের ঘটনায় কারা জড়িত রয়েছে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost