বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার:
কক্সবাজার জেলার ভারুয়াখালীতে র্যাব ও ডাকাতের গোলাগুলিতে নিহত হয়েছেন
বায়াত উল্লাহ নামে এক কৃষক।
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মুরা পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা প্রত্যাশী এনজিওতে চাকরিরত কর্মী মাসুদ চৌধুরী অপহরণের স্বীকার হন। ঘটনাটি র্যাব জানতে পেরে ভারুয়াখালীর ৯ নম্বর ওয়ার্ড মুরা পাড়া এলাকার পাহাড়ে অভিযান চালানোর সময় র্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে। এ সময় ডাকাতের ছোড়া গুলিতে এক নিরীহ কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
নিহত বায়াত উল্লাহর ভাই করিম উল্লাহর তথ্য মতে জানাযায়, ডাকাত ফরহাদ বাহিনীর সদস্যরা একজন এনজিওকর্মীকে জিম্মি করে রাখেন। জিম্মি হওয়া এনজিও কর্মীকে উদ্ধার করতে গেলে র্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়া শুরু করলে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলির মধ্যে ডাকাতদের গুলিতে উক্ত কৃষক গুলিবিদ্ধ হয়। এ সময় আরো কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে আমার ভাইয়ের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, শেরে বাহিনীর প্রধান ডাকাত ফরহাদ-মোস্তাক এ ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বাজারে এলে সবার ফোনে ভিডিও ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দিতো। এ ঘটনায় এনজিওকর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে র্যাব। র্যাব আরো জানান,
এ সময় ডাকাত ফরহাদকে আটক করা হয়েছে।
Leave a Reply