1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

কলাউজান শাহ্ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল ছবুর

  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৫৪ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান শাহ্ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন মাওলানা আব্দুল ছবুর। গত ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী ৪ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যরা হলেন, পদাধিকারবলে প্রধান শিক্ষক – সদস্য সচিব, জেলা শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদিত
মনজুরুল আমীন – সদস্য (শিক্ষক প্রতিনিধি) ও উপজেলা নিবার্হী অফিসার কর্তৃক মনোনীত ফরমান উল্লাহ সিকদার – সদস্য (অভিভাবক প্রতিনিধি)।
সূত্রমতে, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৩৯ এর আলোকে আগামী ৬ মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মাওলানা আব্দুল ছবুর সভাপতি হ‌ওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সেক্রেটারি সালাউদ্দিন হিরো, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রফেসর ড. আবুল আলা মোহাম্মদ হোছামুদ্দীন, সেক্রেটারি অধ্যাপক হামিদুর রহমান, লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল জব্বার ফিরোজ, সহ-সভাপতি রায়হান সিকদার, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী, লোহাগাড়া শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost