তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার মাদ্রাসা পর্যায়ে পুনরায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন মাওলানা জিয়াউল করিম। গত ২০২২ সালেও তিনি “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২” শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ধারাবাহিক ভাবে এবারও “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪” সালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।
মাওলানা জিয়াউল করিম চট্টগ্রামের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল (অনার্স, মাস্টার্স) মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি বিগত ২০০২ সালের ২৪ নভেম্বরে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষকতায় যোগদান করেন। ক্লাস প্রশিক্ষণে তার দক্ষতা, সততা ও নৈতিকতা ছাত্রদের মাঝে সুনাম ছড়িয়ে আছে। তাছাড়া, দ্বীনি প্রচার-প্রসারে জাতি গঠনের ভূমিকায় সুখ্যাতি অর্জন করেন। জিয়াউল করিম কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামের হাজী মমতাজ আহমদের প্রথম পুত্র।
আলহাজ্ব মাওলানা জিয়াউল করিম শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোসাইন, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ মাওলানা হাফিজুল হক নিজামী সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রফেসর ড. আবুল আলা মোহাম্মদ হোছামুদ্দীন, সেক্রেটারি অধ্যাপক হামিদুর রহমান, লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল জব্বার ফিরোজ, সহ-সভাপতি রায়হান সিকদার, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী, লোহাগাড়া শিক্ষক সমিতি।
Leave a Reply