1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে শ্রমজীবি, পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৮০ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে লোহাগাড়ার কৃতি সন্তান প্রবাসী জাহাঙ্গীর কবির লাভলুর সহযোগীতায় শ্রমজীবি ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
১ মে সকালে উপজেলা সদরের বটতলী স্টেশনে প্রচণ্ড গরমে শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম করা হয়েছে। বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম।
লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি মাওলানা আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি রায়হান সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন সাগর, কার্যনির্বাহী সদস্য তাহমিদ কাউছার, আবদুল ওয়াহাব, তৌহিদুল ইসলাম কায়রু ও ব্যবসায়ী শহিদুল আলম প্রকাশ ফকির শহিদ।
প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, সম্প্রতি সারাদেশে তীব্র তাপপ্রবাহের দরুন সাধারণ মানুষের মাঝে পানিশূন্যতা, মিনারেল লস, হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরণের স্বাস্থ্যঝুঁকি বেড়ে চলেছে। এরই প্রেক্ষিতে লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে প্রবাসী জাহাঙ্গীর কবির লাভলু যে সুন্দর ব্যতিক্রমী উদ্যোগ সাধারণ মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ। আমি মহৎ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost