পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে পৃথক স্থানে দু’লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মগনামা ইউনিয়নের কোদাল্যাদিয়া এলাকার জমির উদ্দিন পুত্র দিদারুল ইসলাম (২৬)। তিনি ১ সন্তানের জনক। অপরদিকে রাজাখালী ইউনিয়নের ছরীপাড়া গ্রামের জামাল হোসেনের পুত্র আরফাত (২০)। ২ মে (বৃহস্পতিবার) দিনগত ভোর ৪ টার দিকে পৃথক স্থানে এ নিহতের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য বদি আলম জানান, ওই সময়ে হঠাৎ কাল বৈশাখীর ঝড় ও বজ্রপাত শুরু হয়। দিদারুল ইসলাম লবণ মাঠের শ্রমিক হিসেবে কাজ করতো। মাঠের লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যুর এ ঘটনা ঘটে। একই ভাবে আরফাতও লবণ মাঠের লবণ রক্ষনাবেক্ষণ করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। রাজাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার মারা যাওয়ার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply