1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

কক্সবাজার টেকনাফ প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা খুন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৭৬ বার

বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার:
কক্সবাজার টেকনাফে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে মুঠো ফোনে ছবি থাকার বিষয়টি কেন্দ্র করে রাগিব শাহরিয়ার মুরাদ (২১) নামে ১ কলেজপড়ুয়া ছাত্রলীগ নেতাকে খুন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (০৬ মে) বিকেলে। ঘটনাটি ঘটার সময় নিহত মুরাদের বড় ভাই আব্দুল্লাহ আল মামুনও কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুরাদ বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী। মুরাদের বাবা মোহাম্মদ সাইফুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
মুরাদের চাচা মিজবাউল আলম এর বরাতে জানাজায়, সোমবার বিকেলে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকার রফিক ও আদিল পূর্বপরিকল্পিতভাবে মুরাদকে বাজারে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেন। এ সময় ভাইকে বাঁচাতে গেলে বড় ভাই মামুনকেও কুপিয়ে গুরতর আহত করা হয়।
তিনি আরো জানান, মুঠোফোনে ছবি থাকার বিষয়টি নিয়ে মুরাদ ও রফিকের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার কথা বলে কৌশলে মুরাদকে বাজারে ডেকে নিয়ে পার্শ্ববর্তী কামারের দোকান থেকে ধারালো দা ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, নিহত মুরাদের গলায় ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গনি সংবাদ মাধ্যমকে বলেন, মুরাদ ও রফিক বন্ধু। তাদের ফোনে গোপন ছবি আদান-প্রদান নিয়ে দুইজনের মধ্যে বিরোধ হয়। এর জেরে বিকেলে শামলাপুর বাজারে তর্কাতর্কির একপর্যায়ে মুরাদকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost