1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় মা-ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২১৪ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা চৈরভাঙ্গা এলাকায় বসতভিটার বিরোধ সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মা ও পুত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন ওই এলাকার কাইছার উদ্দিনের স্ত্রী সাহিদা পারভীন রেজভী (৩৬), তার ছেলে জিয়াউর রহমান কলেজের ছাত্র হাসান মো: মামুন (২০)। ৭ মে (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী কাইছার উদ্দিন জানান, ওই এলাকার ফকির মোহাম্মদের পুত্র সাজ্জাদ হোসেন, তার ভাই আমজাদ হোসেনসহ ৭/৮ জনের দুবৃর্ত্তরা দীর্ঘদিন আগে থেকে আমার পৈত্রিক জায়গা জবর দখলের পাঁয়তারা করে আসছে। ওই সময়ে আমার ছেলে মাহামুদ আমার ভোগ দখলীয় পুকুর থেকে মাছ ধরে আসার সময় ৭/৮ জন দুবৃর্ত্ত দা, কিরিচি, লোহার রড দিয়ে আমার ছেলেকে গতিরোধ করে হামলা করে। সে আত্মচিৎকার করলে আমার স্ত্রী এগিয়ে আসলে তাকে কিরিচ ও লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে। এ সময় তারা স্ত্রীর স্বর্ণালংকার, মোবাইল ছিনিয়ে নেয়। তাকে টানা হ্যাচড়া করে শ্লীলতাহানি করে। স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার আমার স্ত্রীর অবস্থা অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করে। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে সি,আর ১৩১৪/২৩ মামলা চলমান রয়েছে। ইতিপূর্বে তাদের দায়েকৃত মিথ্যা মামলায় আমি ও আমার ছেলেকে জেলে যেতে হয়েছে। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত এজাহার পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost