1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় জখমীদের বিরুদ্ধে মামলা নিল পুলিশ, ন্যায় বিচারের স্বার্থে-সুষ্ঠু তদন্তের দাবী

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৯৩ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় এবার জখমীদের বিরুদ্ধে মামলা নিল পুলিশ। ন্যায় বিচার ও সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা। পূর্ব শত্রæতার জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্বামী-স্ত্রী দম্পতি ও পুত্রসহ ৩ জন আহত হয়। আহতদের মধ্যে ১ জনের অবস্থা সংকটাপন্ন। অপরদিকে সৃষ্ট ঘটনায় পেকুয়া থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। পাল্টাপাল্টি মামলায় আসামী হয়েছে জখমী আমজাদ হোসেন (২৮) সহ ওই পক্ষের আরো কিছু নিকটাত্মীয়। নিরীহ ও নিরাপরাধ ব্যক্তিদের জড়ানো হয়েছে মামলায়। হামলাকারীরা উল্টো বাদী হয়ে জখমীদের বিরুদ্ধে থানায় মামলা করে। এ দিকে জখমীদের বিরুদ্ধে নিষ্ঠুর ঘটনা ও পরবর্তীতে মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগীরা পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। শুক্রবার (১০ মে) বিকেলে পেকুয়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সে দিনের নিষ্ঠুর হামলার লোমহর্ষক বর্ণনা ও বক্তব্য দেন সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা চৈরভাঙ্গার ফকির মোহাম্মদের জখমী স্ত্রী আমেনা বেগম (৫০), ছেলে আমজাদ হোসেন (২৮)। আমেনা বেগম জানান, ৭ মে দুপুরের দিকে আমার স্বামী ফকির মোহাম্মদ জমিতে ধান কাটছিলেন। এ সময় একই এলাকার মৃত মোস্তাক আহমদের পুত্র কাইছার উদ্দিন, তার ছেলে মো: মামুন, মেহেদী হাসান রিমনসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমার ছেলে আমজাদ ও আমি গিয়ে স্বামীকে উদ্ধার চেষ্টা করি। এ সময় হামলাকারীরা ধারালো কিরিচ দিয়ে আমরা ৩ জনকে মাথা ও হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। আমার স্বামী চমেক হাসপাতালে অজ্ঞান অবস্থায় মৃত্যুর সাথে লড়ছে। অথচ পুলিশ দুটি মামলা নিয়েছে। আমরা চিকিৎসায় ছিলাম। একই পরিবারের ৩ জন মারাত্মক জখমী। কিন্তু জখমী ছেলে আমজাদ, সাজ্জাদসহ আরো নিরাপরাধ ব্যক্তিদের জড়িয়ে ৭ জনের বিরুদ্ধে হামলাকারী কাইছার বাদী হয়ে মামলা করে। যার মামলা নং-০৭/২৪। পুলিশ আমাদের এজাহারটিও নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। তবে প্রশ্ন হচ্ছে আমরা হামলার শিকার। হাসপাতালে মারাত্মক জখমী অবস্থায় চিকিৎসাধীন। সেখানে আমরা কিভাবে হামলা করেছি। আমাদের বিরুদ্ধে মামলাটি কাল্পনিক ও সাজানো। হামলাকারীদের বাঁচাতে পুলিশ পাল্টাপাল্টি মামলা নিয়েছে। আমরা নিষ্ঠুর হামলার শিকার। আবার মামলা দিয়েও হয়রানি করা হচ্ছে। একটি পরিবারের ৩ জনের অবস্থা খুবই ভয়ানক এবং মর্মান্তিক। আমার স্বামী মৃত্যুর সাথে লড়ছে। এখনো জ্ঞান ফিরেনি। মাথার আঘাত মারাত্মক। চিকিৎসকরা তার জীবন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে দিয়েছে। এরপরও উল্টো আমাদের বিরুদ্ধে মামলা। আমরা এ ধরনের জঘন্য হয়রানি থেকে বাঁচতে চাই। এমনকি সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবী করছি। এ ঘটনার আসল ক্লু বের করতে প্রয়োজনে আমি বিচার বিভাগীয় তদন্ত দাবী করছি। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের আশু দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost