বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার:
কক্সবাজার রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে মো: আলম নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
শনিবার ১০ মে সকালে টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে নিহতের ঘটনা ঘটে।
নিহত আলম টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা। রোহিঙ্গা মাঝি বদরুল ইসলাম জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা সকালের দিকে আলমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গনি প্রতিনিধিকে জানান, রোহিঙ্গা যুবক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত ও প্রাসঙ্গিক তদন্ত শেষে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আলমকে খুন করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।
Leave a Reply