1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পেকুয়ায় ওয়াকফ সম্পত্তির ইজারার দরপত্র বাতিলের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২০৮ বার

পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ার রাজাখালী এরশাদ আলী ওয়াকফ সম্পত্তির ইজারার দরপত্র বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে রাজাখালী বামুলা পাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওই এলাকার লবণচাষীসহ প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে তাঁরা বলেন, রাজাখালী এরশাদ আলী ওয়াকফ সম্পত্তির উপর এ অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে। এসব জমিগুলোতে এলাকার বাসিন্দারা লবণ চাষ করে তাঁদের রুটিরুজির ব্যবস্থা করে। কিন্তু গত ১০ মে এক পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি এ জমিগুলোতে চিংড়িঘের ইজারা দেওয়া জন্য দরপত্র আহবান করেছে উপজেলা প্রশাসন। যে দরপত্রে আমাদের মতো প্রান্তিক চাষীরা অংশগ্রহণ করার মতো সামর্থ্য নেই। তাই আমরা চায় এ দরপত্র বাতিল করে পূর্বের মতো লবণ চাষীদের জমিগুলো বর্গা দেওয়া হোক।

রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছৈয়দ নূর বলেন, এ দরপত্র আহবান করে নির্দিষ্ট একটি সিণ্ডিকেট গরীবের পেটে লাথি মারতে চায়। আমরা কতৃপক্ষকে অনুরোধ করবো, প্রান্তিক চাষী ও অসহায় দরিদ্র মানুষদের কথা বিবেচনা করে এ দরপত্র বাতিল করবেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, উচ্চ আদালত থেকে নির্দেশনা পেয়ে এ দরপত্রটা আহবান করা হয়েছে। এব্যাপারে আমিও রাজাখালীর প্রান্তিক চাষীদের দাবীর সাথে একমত। দীর্ঘদিন ধরে তাঁরা জমিগুলো বর্গা নিয়ে জীবন-জীবিকা চালাচ্ছিলো। হঠাৎ করে তা চিংড়িঘের ইজারার দরপত্র আহবান করায় হতবিহ্বল তাঁরা। কারণ এ দরপত্রে অংশগ্রহণ করার মতো অর্থনৈতিক শক্তি তাঁদের নেই। তিনি আরও বলেন, ১৬ মে দরপত্রের দিন ধার্য্য ছিলো। নির্বাচনী কারণে তা স্থগিত করা হয়েছে৷ পরে উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost