1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

সাবেক এমপি জাফরকে পরাজয় করে বিজয় হলেন ফজলুল করীম সাঈদী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৯১ বার

স্টাফ রিপোর্টার:: ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচন চকরিয়ায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
গতকাল মঙ্গলবার ২১ মে অনুষ্ঠিত এ নির্বাচনে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে পরাজয় করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক ও বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। অন্যদিকে জাহানারা পারভীন (হাস প্রতীক) মহিলা ভাইস চেয়ারম্যান ও বেলাল উদ্দিন শান্ত (তালা প্রতীক) চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গননা শেষে শেষে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন এবং নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করলেও ফলাফলে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদি (দোয়াত কলম) প্রতীকে ৫৯৯৫৩ ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন সাবেক এমপি জাফর আলম। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৮২২৮২ ভোট।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.ফখরুল ইসলাম বলেন, উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে গতকাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব চলে। এতে কোথাও কোনধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একজন জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ১৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে ১১৪ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই হাজার সদস্য এবং ২২০০ জন নির্বাচনী কর্মকর্তা সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে এই রিপোর্ট তৈরিকালীন সময়ে (গতকাল রাত সাড়ে নয়টা) উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণা অব্যাহত রয়েছে। বেসরকারি ফলাফলে জাহানারা পারভীন (হাস প্রতীক) মহিলা ভাইস চেয়ারম্যান ও বেলাল উদ্দিন শান্ত (তালা প্রতীক) চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ছবি আছে
চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী
ভাইস চেয়ারম্যান বেলাল উদ্দিন, জাহানারা পারভীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost