1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

চকরিয়াতে সাঈদী-জফরের উত্থান-পতন

  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২০৬ বার

এইচ এম রুহুল কাদের:
পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া উপজেলার আওয়ামী লীগের আলোচিত নেতা জাফর আলমের রাজনৈতিক পতন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। অপরদিকে চকরিয়া উপজেলার বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর উত্থান অব্যাহত রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চকরিয়া-পেকুয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাফর আলম। তবে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পাননি তিনি। দলীয় মনোনয়ন না পেয়ে হন স্বতন্ত্র প্রার্থী। কিন্তু নির্বাচনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কাছে পরাজিত হন। এবার উপজেলা পরিষদ নির্বাচনেও হেরেছেন সাবেক সংসদ সদস্য জাফর আলম। তিনি বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর কাছে হেরেছেন।

জানা গেছে, চেয়ারম্যান পদে ফজলুল করিম সাঈদী ৫৯ হাজার ৯৫৩ ভোট পান। আর জাফর আলম পেয়েছেন ৫৮ হাজার ২৮২ ভোট। এছাড়া আনারস প্রতীকের আবদুল্লাহ আল হাসান সাকিব পেয়েছেন ৪ হাজার ৩২৬ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউল আলম পেয়েছেন ১ হাজার ২ ভোট। চকরিয়া উপজেলায় মোট ভোটার তিন লাখ ৬১ হাজার ৮৭ জন। উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৭২টি। ভোটের হার ৩৪ দশমিক ৩৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost