1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি সিএনজিতে অভিনব কৌশলে গাঁজাসহ বিজিবির হাতে এক ব্যক্তি আটক রামুর গর্জনিয়া জেনারেল হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা

পেকুয়ায় স্ত্রী’র সাথে রাগ করে সিএনজি চালকের আত্মহত্যা

  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৯৮ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পারিবারিক কলহের জেরে গলায় রসি লাগিয়ে সি এন জি চালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩১ জুলাই) আনুমানিক রাত ২ টার সময় পেকুয়া সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহননকারী জামাল হোসেন (৪৫) একই এলাকার মৃত নজির আহমদ ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার ভোর ৬টায় সময় বাড়ির লোকজন রান্না ঘরের আরার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় জামাল হোসেনকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পেকুয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়ার নেতৃত্বে ঘটনাস্থল থেকে জামাল হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম জানান, জামাল হোসেন ও তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো। ঘটনার আগের দিন স্ত্রী ঝগড়া করে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়।
জামাল হোসেন স্ত্রীকে তার বাড়িতে নিয়ে আসতে চেষ্টা করে। স্ত্রী বাপের বাড়ি থেকে আসতে রাজি না হলে স্থানীয় সমাজ কমিটির সদস্য আমজাদ ও শাহজাহানের মাধ্যমে বিষয়টি নিয়ে স্ত্রী পক্ষের লোকজনদের অবগত করে জামাল হোসেনের স্ত্রীকে স্বামীর বাড়িতে চলে আসতে অনুরোধ করে। এতেও সে ফিরে না আসায় জামাল হোসেন আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, পুলিশ ঝুলন্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost