1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চকরিয়ায় বনকর্মীদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৫

  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২০৮ বার

এইচ এম রুহুল কাদের,চকরিয়া:
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের গাছ দিনে-দুপুরে কেটে উজাড় প্রতিযোগিতার মূখে বনকর্মী কর্তৃক বাঁধা প্রদানে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপির এনাম মেম্বারের ছেলে ও ভাইয়ের নেতৃত্বে বনদস্যুরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় ৫ জন বনকর্মী আহত হয়েছেন।

রবিবার (২ জুন) দুপুর দেড়টায় কাকারা বনবিটের শাহ ওমর নগর এলাকার চন্ডিয়ার ঘোনা বনাঞ্চলে এঘটনা ঘটেছে। আহতরা হলেন-নেজাম হেডম্যান (মাথায় ও হাতে আঘাত প্রাপ্ত),জাহাঙ্গীর আলম রাজিব, বাগান মালী (শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়),মোহাম্মদ মাসুদ রানা, ফরেস্ট গার্ড ( হাত পায়ে আঘাত প্রাপ্ত),মোহাম্মদ ইউসুফ আলী ফরেস্ট গার্ড (হাত, পায়ে আঘাত প্রাপ্ত) ও সুকেন্দ নাথ দাস, বাগান মালী ((হাত, পায়ে আঘাত প্রাপ্ত)।

এ ব্যাপারে কাকারা বনবিটের রেঞ্জ কর্মকর্তা মোঃ আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কাকারা বনাঞ্চলে অবৈধভাবে ঢুকে বনের গাছ কেটে ফেলার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে স্থানীয় কাকারা ইউনিয়নের এনাম মেম্বারের ছেলে মোঃ সাজ্জাদ (২৫),একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাকের মোঃ চর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ আমানউল্লাহ প্রকাশ, গুড়া মিয়া (৪২),জসিম উদ্দিনের ছেলে মোঃ জিসান (২৮),মোঃ রশিদ আহমদের ছেলে মোঃ সোহেল (৩০) ও আব্দুল হাকিমের ছেলে মোঃ জাফর (৫৫) সহ আরো কয়েকজন বনদস্যুরা গাছ কাটায় বাঁধা দেওয়াতে হামলা চালিয়ে আমার ৫ জন বনকর্মীদের গুরুতর আহত করেছেন। এসময় আমার কর্মীদের কাছ থেকে একটি মোবাইল, নগদ ২০হাজার টাকাসহ প্রায় চার লক্ষ্য টাকা ক্ষতি করে। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইন মোতাবেক ও ফৌজদারি আইনে নেয়া হচ্ছে ।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার খবর পেয়েছি,আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost