1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

পেকুয়ায় লবণ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা লুট

  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৮২ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় এক লবণ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা লুট করেছে দুবৃর্ত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার (৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম টইটং হাজীরপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো: আলমগীর (৪২)। তিনি ওই এলাকার মৃত নজু মিয়ার পুত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, আলমগীর একজন ব্যবসায়ী। ফিশিং, লবণ ব্যবসা করেন। মাঠ থেকে উৎপাদিত কাঁচা লবণ ক্রয় করে কার্গোবোট যোগে চট্টগ্রামসহ দেশের পশ্চিম ও উত্তর অঞ্চলের লবণ মিলগুলোতে সরবরাহ ও বিক্রি করেন। ওই দিন সকালে তিনি লবণ ক্রয় করতে নিজ বাড়ি টইটংয়ের হাজিরপাড়া থেকে রাজাখালী ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে উৎপেতে থাকা ৯/১০ জনের দুবৃর্ত্তরা ব্যবসায়ী আলমগীরকে গতিরোধ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি হামলা চালায়। এক পর্যায়ে লবণ ক্রয়ের জন্য ব্যাগে থাকা নগদ ৮ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ওই স্থানে পৌছে। এ সময় হামলাকারীরা টাকা নিয়ে দ্রæত সটকে পড়ে। এ ব্যাপারে লবণ ব্যবসায়ী আহত আলমগীর জানান, আমি একজন ব্যবসায়ী। ঘটনার দিন সকালে বাড়ি থেকে বের হয়ে আমি রাজাখালীর দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে পশ্চিম টইটংয়ের হাজীরপাড়া ও বাঁশখালীর পুইছড়ি হায়দারীঘোনা সীমান্তবর্তী পাউবোর ¯øুইচ গেইটের নিকট পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা পশ্চিম টইটংয়ের হাজির পাড়ার মৃত মোজাফ্ফর আহমদের পুত্র মো:আবু তালেব, মৃত এরশাদ আলীর পুত্র মো: ছমি উদ্দিন, ছমি উদ্দিনের পুত্র শোয়াইবুল ইসলাম সোহেল, মৃত সোলেমানের পুত্র শাহাব উদ্দিন প্রকাশ বাদশাহ, আবু তালেবের পুত্র হেফাজ উদ্দিনসহ ৯/১০ জনের দুবৃর্ত্তরা আমাকে প্রাণনাশ চেষ্টা চালায়। তারা রাস্তায় আমাকে ঘিরে ধরে। এ সময় এলোপাতাড়ি হামলা চালায়। এমনকি গলা টিপিয়ে শ^াসরুদ্ধ করে হত্যা চেষ্টা চালায়। আমি নৌপথে কার্গোবোট দিয়ে লবণ এ প্রান্তের বিভিন্ন মোকাম থেকে বোঝাই করি। এ সব লবণ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাসহ পশ্চিম অঞ্চলের খুলনাসহ বিভিন্ন এলাকায় লবণ মিলগুলিতে বিক্রি ও সরবরাহ করি। সে দিন তারা ব্যাগে থাকা লবণ ক্রয়ের জন্য নেওয়া নগদ ৮ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost