পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় কাউন্টার দখল ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে অটো রিক্সা টেম্পু শ্রমিক সংগঠন। ৩ জুন (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সিএনজি অটোরিক্সার সাধারণ শ্রমিকরা মানববন্ধন কর্মসূচীও পালন করে। এ সময় বক্তব্য রাখেন বরইতলী-চকরিয়া-মগনামা অটোরিক্সা টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি ও রাজাখালী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন, শ্রমিক নেতা মীর্জা বাহাদুর, মোক্তার আহমদ, মোহাম্মদ হানিফ, রাজাখালীর সিএনজি শ্রমিক নেতা আবদু রশিদ, মো: মানিক, ওমর ফারুক, রেজাউল করিম, মো: ইদ্রিস প্রমুখ। এ সময় সিএনজি সংগঠনের জৈষ্ট্য নেতৃবৃন্দরা জানান, গত ৩ দিন ধরে পেকুয়ায় একটি প্রভাবশালী চক্র সিএনজি শ্রমিক সংগঠনের সাধারণ শ্রমিকদের উপর অত্যাচার জুলুম ও নিপীড়ন অব্যাহত রাখে। তারা দাগী সন্ত্রাসী, হত্যা, ধর্ষণসহ ছিনতাই মামলার দাগী আসামীদের নিয়ে পেকুয়ায় সিএনজি শ্রমিকদের উপর হামলা চালায়। কিশোর গ্যাং লেলিয়ে দিয়ে সিএনজির বিভিন্ন কাউন্টারে ভাংচুর ও হামলা চালায়। এ সময় সন্ত্রাসী হামলায় সিএনজি সংগঠনের অন্তত ৭/৮ জন সাধারন শ্রমিক আহত হয়েছে। আধিপত্য সৃষ্টি করতে ওই প্রভাবশালী চক্রের লেলিয়ে দেয়া বহিরাগত সন্ত্রাসীরা সিএনজির বেশ কয়েকটি কাউন্টার জবর দখলে নিয়েছে। এমনকি ভূইফোড় সংগঠনের টোকেন দিয়ে সাধারন শ্রমিকদের কাছ থেকে জিম্মী করে চাঁদা আদায় করছে। দেশীয় তৈরী ধারালো অস্ত্র শ^স্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে। এমনকি হুমকি ধমকি দিয়ে ট্টেড ইউনিয়নভূক্ত শ্রমিকদের জিম্মী করছে। তারা বহিরাগত লোকজন নিয়ে চৌমুহনীসহ আরো বেশ কিছু স্থানে শক্তির মহড়া দিচ্ছে। সাধারন শ্রমিকরা ওই চক্রের হাতে জিম্মী রয়েছে। জাহাঙ্গীর আলম ও তার ভাই আজমের নেতৃত্বে বহিরাগতরা এসে শ্রমিকদের উপর অবিচার ও জুলুম অব্যাহত রাখে। আমরা প্রশাসনকে এ ব্যাপারে অবহিত করেছি। এমনকি ওই দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তারা মাস্তানী করছে। আর আমরা শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করছি। গত ১০ বছরে অন্তত ২শ জন শ্রমিককে কল্যাণ ফান্ড থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শ্রমিকদের অধিকার হরণের চুড়ান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, গোয়েন্দা সংস্থা, জেলা পুলিশ সুপার, পেকুয়া থানার ওসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রæত আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য। এ দিকে ওই দিন সবুজ বাজারে প্রায় ২শতাধিক প্রকৃত শ্রমিকরা ওই কর্মসূচীতে অংশ নিয়েছে।
Leave a Reply